মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর কানাইপুরের দিপনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপরই ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) প্রধান করে ওই কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, প্রথমে মনে হয়েছে বাস ও পিকআপভ্যানটি একই লেনে চলে আসায় এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত দুই গাড়ি চালকের অসচেতনতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রথমে পাঁচ সদস্যের পরে আরো দুজন বাড়িয়ে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে।
তিনি আরো বলেন, সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর কানাইপুরের দিপনগর এলাকায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং একজন আহত হয়েছেন। এ দুর্ঘটনা নিহতদের স্বজনদের ৫ লাখ, আহতদের ৩ লাখ এবং লাশ দাফনের জন্য আরো ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।
এর আগে সকালে ঢাকা থেকে যাত্রী নিয়ে উত্তরা ইউনিক পরিবহনের একটি বাস মাগুরা যাচ্ছিলো। পথে ফরিদপুরের কানাইপুরের দিপনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় পিকআপভ্যানটি। এতে ঘটনাস্থলে পিকআপভ্যানের চালকসহ ১৩ যাত্রী নিহত হন। স্থানীয় হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। এ সময় আহত হন একজন।