[ রাজধানী ]
গোলাপ শাহ মাজারের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর গোলাপ শাহ মাজারের ফুটপাতের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে অচেতন অবস্থায় অজ্ঞাত ঐ ব্যক্তিকে উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শাহবাগ থানার এসআই মো. আরিফ নেওয়াজ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
.png)
আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ঐ ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মরদেহ উদ্ধার
লিংক সফলভাবে কপি হয়েছে!