নিহতরা হলেন- মশিউর রহমান (৫০) ও তার ছেলে সাহদাব (১৬)। এ ঘটনায় মশিউরের সাত বছর বয়সী কন্যা হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাতে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, সন্ধ্যায় তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায়, অন্যজনকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।
ওসি আরো বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।