ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শ্যামবাজার ঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৮, ২৩ এপ্রিল ২০২৪
শ্যামবাজার ঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো

রাজধানীর শ্যামবাজার ঘাটে এমভি বাঙালি নামে একটি লঞ্চের তিন তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেলা ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। অগ্নিকাণ্ডের সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। 

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর শ্যামবাজার ঘাটে এমভি বাঙালি নামে একটি লঞ্চের তিন তলায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে সদরঘাট নদীর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ শুরু করে। পরে আরো একটি ইউনিট যোগ দেয়। বেলা ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!