[ রাজধানী ]
বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না
ফাইল ফটো
গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার দেশের বিভিন্ন স্থানে তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট তিন ঘণ্টা শনিরআখড়া, বড়ইতলা, ছাপড়া মসজিদ, দনিয়া, জুরাইন, ধোলাইরপাড় ও কদমতলী এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
.png)
এছাড়া এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গ্যাস
লিংক সফলভাবে কপি হয়েছে!