ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩০, ২০ এপ্রিল ২০২৪
রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
ফাইল ফটো

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য রোববার (২১ এপ্রিল) নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামী ২১ এপ্রিল রোজ রোববার সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত ১২ ঘণ্টা নারায়ণগঞ্জের নয়াপুর, কুতুবপুর, আড়াইহাজার রোড, মদনপুর হতে লাঙ্গলবন্দ ব্রিজ, বন্দর, কাঁচপুর ও যাত্রামুড়া এলাকায় সব শ্রেণির গ্রাহকর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও ঐ সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!