ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ট্যুরিজম বোর্ডের সঙ্গে কাজ করবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৮, ৩ মে ২০২৪
ট্যুরিজম বোর্ডের সঙ্গে কাজ করবে ডিএনসিসি
ফাইল ফটো

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) একসঙ্গে কাজ করবে। এ লক্ষ্যে এরই মধ্যে একটি সমঝোতা হয়েছে। সমঝোতা স্মারকের শর্তাবলি যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। 

ডিএনসিসি সচিব মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এ কমিটির অনুমোদন দিয়েছেন। শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সচিব মাসুদ আলম ছিদ্দিক জানান, এ কমিটি ট্যুরিজম বোর্ড শর্তগুলো যথাযথভাবে পালনের উদ্যোগ নিয়েছে কী না-সহ সার্বিক বিষয় মনিটরিং করবে। পাশাপাশি এ বিষয়ে মেয়রকে লিখিতভাবে জানাবে।

Advertisement

জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা। কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, আইন কর্মকর্তা এবং প্রধান রাজস্ব কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!