রোববার অঞ্চল-২ এর আওতাধীন মিরপুরের রুপনগর এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান অভিযান পরিচালনা করেন। অভিযানে রুপনগর এলাকার অন্তত ৪০টি বাড়ি পরিদর্শন করা হয়। একটি নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়ায় ১টি মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে রুপনগর এলাকার অন্তত ৪০টি বাড়ি পরিদর্শন করা হয়
এছাড়া অঞ্চল-১ এর আওতাধীন উত্তরা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করেন। অভিযানে উত্তরা সেক্টর-০৩ এলাকায় ১টি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
.png)
এছাড়া আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের কর্মীরা বিশেষ কার্যকরী ব্যবস্থা হিসেবে বিভিন্ন বসাবাড়ির পানির মিটার বক্স ও জমে থাকা পানিতে নোভালিউরন ট্যাবলেট প্রয়োগ করছে।
এছাড়া আরো কার্যকরভাবে ওষুধ প্রয়োগের জন্য বাফেলো টারবাইন মেশিন এবং মশার লার্ভা নিধনের জৈব কীটনাশক বিটিআই (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) আমদানি প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল থেকে বর্ষা মৌসুম শুরুর আগে ডেঙ্গু প্রতিরোধে একযোগে ডিএনসিসি’র সব ওয়ার্ডে মাসব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে।