ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩২, ১১ মে ২০২৪
রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
ফাইল ফটো

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত দেড় ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রাজধানীতে সকালে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে শনিবার ঢাকার তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবারও সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে এ বৃষ্টি হচ্ছে।

এদিকে শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইলে। গত ২৪ ঘণ্টায় ঐ অঞ্চলে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

Advertisement

এর আগে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছিল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!