ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজলো রাজশাহী

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৮, ৮ মে ২০২৪
অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজলো রাজশাহী
ছবি: সংগৃহীত

অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজলো রাজশাহী। টানা দাবদাহের পর মঙ্গলবার (৭ মে) রাত ১টার দিকে এই বৃষ্টিতে  কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে। প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে পরে ঝরতে শুরু করে মুষলধারে।

মঙ্গলবার (৭ মে) রাত ১০টার দিক থেকে আকাশে মেঘ দেখা যায়। পরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। একটানা বৃষ্টিপাত হয় ভোর ৫টা পর্যন্ত। ফলে আগুন ঝরা তাপপ্রবাহ ও গরম কমে স্বস্তি ফিরে আসে। 

জানা যায়, তীব্র তাপপ্রবাহে ঝরে পড়ছিল আমের গুটি। শুকিয়ে চৌচির হয়েছে ধানক্ষেত। অবশেষ বৃষ্টিতে প্রাণ ও প্রকৃতিতে ফিরেছে সজীবতা।

Advertisement

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, রাজশাহীতে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাত ১টার সময় শুরু হয়ে শেষ হয়েছে ভোর ৫টায়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!