ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এসএসসি পাসের পরদিনই রেললাইনে প্রাণ গেল সিফাতের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৩৭, ১৩ মে ২০২৪
এসএসসি পাসের পরদিনই রেললাইনে প্রাণ গেল সিফাতের
ফাইল ফটো

রাজধানীর শাজাহানপুরের গুলবাগে ট্রেনের ধাক্কায় আল নাহিয়ান সিফাত নামে সদ্য এসএসসি পাস করা এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে শাজাহানপুর গুলবাগ রেললাইনে এ ঘটনা ঘটে।

পথচারী মো. শফিকুল ইসলাম বলেন, রাতে ঐ শিক্ষার্থী গুলবাগে রেললাইন পার হচ্ছিলো। এ সময় একটি ট্রেন কমলাপুরের দিকে চলে যায়। হঠাৎ কমলাপুর থেকে ছেড়ে আসা অপর একটি ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।  

সিফাতের বাবা আবুল হোসেন জানান, তাদের বাসা যাত্রাবাড়ি মিরহাজিরবাগ নবীনগর এলাকায়। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসএসি পাস করে সে। রোববার তার রেজাল্ট বের হয়েছে। সন্ধ্যায় তার এক খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে ঐ এলাকায় গিয়েছিল। সংবাদ পেয়ে হাসপাতালে এসে ছেলের লাশ দেখতে পেলাম।

Advertisement

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!