[ আন্তর্জাতিক ]
ভারতের উত্তরপ্রদেশ
চলন্ত গাড়ির সামনে হঠাৎ চলে এলো বানর, প্রাণ গেল ৩ ব্যাংক কর্মকর্তার
ফাইল ছবি
ভারতের উত্তরপ্রদেশে গাড়ি চালানোর সময় হঠাৎ করে রাস্তার মাঝে একটি বানর চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) মোরাদাবাদের আলিগর ন্যাশনাল হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকারদের বহনকারী গাড়ির সঙ্গে একটি দ্রুতগতির ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত অবস্থায় অমিতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তিন ব্যাংক কর্মকর্তা হলেন, এক্সিস ব্যাংক ম্যানেজার সৌরভ শ্রীবাস্তব, ক্যাশিয়ার দিব্যাংশু এবং অমিত। তারা একই ব্যাংকে চাকরি করতেন।
.png)
দুর্ঘটনার পর পরই পথচারীরা পুলিশকে খবর দেয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তের কথা জানিয়েছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!