ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ট্রেন থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৫, ১৬ মে ২০২৪
রাজধানীতে ট্রেন থেকে পড়ে শিশুর মৃত্যু
ছবি প্রতীকী

রাজধানীর বনানী এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ১২ বছর।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. তারা মিয়া জানান, খবর পেয়ে বনানী এলাকার রেললাইন থেকে অজ্ঞাতনামা ঐ শিশুর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়‌

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!