ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে অটোরিকশাচালকদের তাণ্ডব, গ্রেফতার ৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৪, ২০ মে ২০২৪
মিরপুরে অটোরিকশাচালকদের তাণ্ডব, গ্রেফতার ৪২
সংগৃহীত ছবি

সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রোববার রাজধানীর মিরপুরে এলাকায় বিক্ষোভ করেন রিকশার চালকেরা। সেই বিক্ষোভ থেকে মিরপুরের কয়েকটি পুলিশ বক্সে হামলা, অগ্নিসংযোগ ও যানবাহনে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এমন অভিযোগে ঢাকা মহানগর পুলিশের মিরপুর মডেল থানা, পল্লবী থানা ও কাফরুল থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় তিন থানা-পুলিশ অটোরিকশাচালক ও গ্যারেজ মালিকসহ ৪২ জনকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা। মামলায় আসামি করা হয়েছে প্রায় আড়াই হাজারের বেশি অটোচালকে। এসব মামলায় পৃথক অভিযানে ৩৭ জন অটোরিকশা চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিসি। 

এর মধ্যে পল্লবী থানায় দায়ের করা দুটি মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চালক ও অটোরিকশা গ্যারেজের মালিকও আছেন বলে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। তিনি বলেন, গতকালের হামলা, অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলা দুটি গ্রেফতার আছে ১৫ জন। গ্রেফতার মধ্যে আছেন অটোরিকশা চালক ও অটোরিকশার গ্যারেজ মালিক। 

Advertisement

একই ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হয়েছে একটি। গতকাল ও আজ মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানা-পুলিশ গ্রেফতার করেছে আরো ১৫ জনকে। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বীর আহম্মদ বলেন, গতকাল গ্রেফতার করা হয়েছে ১০ দশ জন আর সোমবার গ্রেফতার করা হয়েছে পাঁচজন। মোট গ্রেফতার ১৫ জন। গ্রেফতার সবাই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। 

কাফরুল থানার ওসি ফারুকুল আলম জানান, কাফরুল থানায় দায়ের করা মামলায় ৬০০ / ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গ্রেফতার ১২ জন। ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা পুলিশের কর্তব্য কাজে বাধা, ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় অন্য পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত। 

এদিকে আজ সকাল থেকেই রাজধানীর রামপুরা, খিলগাঁও ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। সকাল ৯টা ২০ মিনিটে রামপুরায় সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকেরা। পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা ৷ এর পরেই বেলা ১২টার দিকে রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে আবার বিক্ষোভ শুরু করেন ওই এলাকার অটোরিকশা চালকেরা। ডেমরা এলাকাতেও চলছে বিক্ষোভ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!