[ রাজধানী ]
রাজধানীর বাড্ডায় বোমা তৈরির কারখানার সন্ধান
ফাইল ফটো
রাজধানীর বাড্ডা থানার পূর্ব-বাড্ডা টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
বুধবার রাতে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।
.png)
এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাব-৩ এর এ অধিনায়ক।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!