[ রাজধানী ]
ইউটিউব দেখে মোবাইল কিনতে শেরপুরের শিশু ঢাকায়, সঙ্গে ৫০ হাজার টাকা
ছবি: সংগৃহীত
শেরপুর থেকে মোবাইল কিনতে ৫০ হাজার নিয়ে ঢাকার একটি শপিংমলে আসে ১০ বছরের এক শিশু। এ ঘটনায় সোমবার শিশুটিকে হেফাজতে নিয়েছে পুলিশ।
জানা গেছে, ঢাকার একটি শপিংমলে ভালো মোবাইল ফোন পাওয়া যায়, ইউটিউবে এমন ভিডিও ও বিজ্ঞাপন দেখে শিশুটি শেরপুর থেকে ফোন কিনতে ঢাকায় আসে।
এ বিষয়ে পুলিশ বলছে, ১০ বছরের শিশুটি পরিবারের কাউকে না জানিয়ে ৫০ হাজার টাকা নিয়ে ঢাকায় এসেছে।
.png)
তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শিশুটি ৫০ হাজার টাকা নিয়ে মোবাইল ফোন কিনতে আসার বিষয়টি দোকানের কর্মীদের সন্দেহ হলে তারা বিষয়টি শপিং মলের নিরাপত্তাকর্মীদের জানান। পরে তারা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানতে পারে।
তিনি আরো বলেন, শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!