এর আগে, শনিবার (৪ মে) সকাল ১০টার দিকে ওই শিশুর বাড়ির পাশে একটি লিচু বাগানে নিয়ে তাকে কৌশলে ধর্ষণ করা হয়। রোববার (৫ মে) নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়। ঘটনায় ওই শিশুকে উদ্ধারের পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, কুমিল্লা সদর দক্ষিণ সালমানপুর দক্ষিণ পাড়া বারেকের বাড়ির উত্তর পাশে পাহাড়ের ঢালে একটি লিচু বাগানে শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুটির ডাক-চিৎকার শুনে এলাকার স্থানীয় লোকজন ঘটনাস্থল হতে সাব্বির হোসেন প্রকাশ মান্নাকে (১৭) ধরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। পরে পরিবারের লোকজন আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
.png)
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। ওই শিশুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।
এর আগে, গত সোমবার (২৯ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণে স্কুল থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকে ধর্ষণ করেন মফিজুল ইসলাম। এ সময় চিৎকার করার চেষ্টা করলে মুখ ও গলা চেপে ধরেন তিনি। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু তাফরিন সুলতানা ঝুমুর। পরে ঝুমুরের কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক মফিজুল ইসলাম প্রকাশ মফুকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে চাঁদপুরের শাহরাস্তির ফেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মফিজুল ইসলাম মফু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।