ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাইড শেয়ারিংয়ের আড়ালে দামি হেলমেট চুরি করতেন তিনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪০, ৬ জুন ২০২৪
রাইড শেয়ারিংয়ের আড়ালে দামি হেলমেট চুরি করতেন তিনি
ছবি: সংগৃহীত

রাইড শেয়ারিংয়ের আড়ালে মোটরসাইকেলের হেলমেট চুরির অভিযোগে মো. সিফাত উল্লাহ মোস্তফা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে তিনটি হেলমেট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান। এর আগে, বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে সিফাতকে গ্রেফতার করা হয়।

ওসি মহসীন বলেন, সিফাত একজন ধূর্ত চোর। তিনি শুধু দামি দামি হেলমেট চুরি করেন। এই কাজের সুবিধার জন্য তিনি রাইড শেয়ারিংয়ের কাজ করেন। রাইড শেয়ারিংয়ের সুবাদে সিফাত সহজেই যেকোনো মোটরসাইকেল পার্কিংয়ে যেতে পারেন। পার্কিংয়ে গিয়ে কৌশলে হেলমেট চুরি করে পালিয়ে যান।

Advertisement

তিনি আরো বলেন, এসব কাজে যেন তিনি ধরা না পড়েন সেজন্য তার মোটরসাইকেলের নম্বর প্লেটও পরিবর্তন করে ফেলেন। তার আসল নম্বর প্লেটের পরিবর্তে ভুয়া নম্বর প্লেট লাগিয়েই চলাফেরা করেন তিনি।

এই কৌশলে হেলমেট চুরি করতে গিয়ে তাকে আটক করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩টি হেলমেট উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে বলেও জানান ওসি মহসীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!