ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

এসি চালিয়ে চোরের ঘুম, জাগালো পুলিশ

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ২১:৫২, ৩ জুন ২০২৪
এসি চালিয়ে চোরের ঘুম, জাগালো পুলিশ
ছবি: সংগৃহীত

একটি ফাঁকা বাড়িতে চোর ঢুকল চুরি করতে। তবে এসি দেখে একটু ঘুমের হচ্ছে হলো। পরে এসি চালু করে ঘুমিয়ে পড়লেন ঐ চোর। শেষে সেই ঘুম ভাঙালো পুলিশ। ঐ চোরকে গ্রেফতার করা হয়েছে।

ভারতের উত্তরপ্রদেশে এমন ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের গাজীপুর থানার আওতাধীন ইন্দিরা নগরের সেক্টর ২০-এ অবস্থিত সুনীল পান্ডে নামের একজন চিকিৎসকের তালাবদ্ধ বাড়িতে এই ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, উত্তরপ্রদেশের লখনউয়ের ইন্দিরানগরে তালাবদ্ধ বাড়িতে চুরি করতে ঢুকে পড়ে এক চোর। এরপর ঐ বাড়িতে থাকা মূল্যবান জিনিস হাতিয়ে নেয় চোর। এর মধ্যে তার নজরে পড়ে এসি। তাই এসি চালু করে একটু বিশ্রাম নেওয়া শুরু করেন।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, বাড়িটি ছিল এক চিকিৎসকের। ঐ চোর বিশ্রামের জন্য শুয়ে পড়লে একদম সকালে জেগে ওঠে। উঠেই দেখেন তার চারপাশে পুলিশের দল।

সুনীল পান্ডে বলরামপুর হাসপাতালে কাজ করেন এবং বাড়ি ছেড়ে বারাণসীতে যান। এই সুযোগেই অভিযুক্ত ব্যক্তি ঐ বাড়িতে ঢুকে মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। তবে অনেক মাতাল থাকায় সেখানেই ঘুমিয়ে পড়েন। সকালে পান্ডের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। আর উঁকি দিয়ে দেখতে পান, বাড়ির ভেতরে লুটপাট করা হয়েছে এবং জিনিস এদিক-সেদিক।

এমন পরিস্থিতিতে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। এরপরেই পুলিশ এসে দেখতে পান, অভিযুক্ত কপিল চুরি করা মূল্যবান জিনিস নিয়ে ঘুমিয়ে আছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কপিল ঐ বাড়িতে ঢুকে নগদ টাকাসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। সে এমনি ওয়াশবেসিন, গ্যাস সিলিন্ডার এবং ওয়াটার পাম্প চুরির চেষ্টা চালায়। তবে সে ঘুমিয়ে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পুলিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!