[ রাজধানী ]
ঢামেকের গেটে মিলল অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ
ফাইল ফটো
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগানের গেটের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) নীল কমল এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
নীল কমল জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের পাশ থেকে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। পরে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানিয়েছেন ওসি।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঢামেক
লিংক সফলভাবে কপি হয়েছে!