[ রাজধানী ]
ঢামেকের সামনের ফুটপাতে মিলল ব্যক্তির মরদেহ
ফাইল ফটো
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার এসআই ইমন মো. ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের বাইরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির হোটেলের সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ঐ যুবককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।
.png)
এসআই আরো জানান, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা ঐ যুবকের নাম-পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে ঐ ব্যক্তি মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঢামেক
লিংক সফলভাবে কপি হয়েছে!