মঙ্গলবার সকাল ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামাতো ভাই রুহুল আমিন জানান, গত কয়েক দিন আগে কবির ঢাকায় তার বাসায় বেড়াতে আসেন। সকালের দিকে আদাবর বেড়িবাঁধে হাঁটতে বেরিয়েছিলেন। এ সময় রাস্তায় একটি দোকানের পাশের কয়েকটি কেমিক্যালের ড্রাম কে বা কারা রেখে যায়। এ সময় ঐ কেমিক্যালের ড্রাম থেকে নিঃসরিত গ্যাসে পথচারীদের কয়েকজন অসুস্থ হয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। তার ভাইও এই গ্যাসের গন্ধে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসক বেঁচে নেই বলে জানান।
.png)
চিকিৎসকের বরাত দিয়ে কবির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই মো. মাসুদ জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।