[ রাজধানী ]
ঈদে মেট্রোরেলে নতুন বিধি-নিষেধ
ফাইল ফটো
ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেলে চলাচলে নতুন বিধি-নিষেধ আরোপ করেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অন্যান্য বিধি-নিষেধের পাশাপাশি এবারের ঈদে মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া এবং কাঁচা বা রান্না করা মাংস বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, মেট্রোরেলে পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না। অন্য যেসব বিধি-নিষেধ আগে রয়েছে, সেসবও বহাল থাকবে।
.png)
এছাড়া ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক।
ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেলের ভেতরে কোনো ধরনের খোলা খাবার বহন বা খাওয়া নিষেধ। পানির বোতল বহন করলে তা নিজের কাছে রাখতে হবে। মেট্রোরেলে ধূমপান করা নিষেধ। গ্যাস রয়েছে, এমন বেলুন বহন নিষেধ।
এছাড়া আগের সব বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমটিসিএল।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!