বৃহস্পতিবার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালান ভোক্তা-অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।
জানা গেছে, ঢাকা-বরিশাল, ঢাকা-পটুয়াখালী রুটে ধার্যকৃত মূল্যের অধিক দামে টিকিট বিক্রি করছে শ্যামলী এন আর ট্রাভেলস। কাউন্টারের ম্যানেজার প্রসেনজিৎ ঘোষ এ অপরাধ স্বীকার করেন। পরে জরিমানা করা হয়।
.png)