বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষ যেন মহাসড়কে দুর্ভোগকে না পড়ে তাই সোনাইছড়ি ইউনিয়ন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা পার্কিংগুলোতে দাঁড়িয়ে থাকা আটটি কাভার্ডভ্যানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
এ বিষয়ে আলাউদ্দিন বলেন, যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে সামগ্রিকভাবে সবাই সচেতন হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। ঈদকে সামনে রেখে যানজট মুক্ত পরিবেশে সবার যাত্রা যেন স্বস্তিদায়ক হয় সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি খোকন চন্দ্র ঘোষের নেতৃত্বে একটি টিম সহযোগিতা করেন।