[ দেশজুড়ে ]
একাধিক ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, গুনতে হলো জরিমানা
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে অভিযান চালানোর সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তিনটি ফার্মেসিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক নুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিদফতর সূত্রে জানা যায়, বিকেলে জেলা শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মাহমুদ ফার্মেসিকে ৫ হাজার, ভূঁইয়া ফার্মেসিকে ২০ হাজার ও স্টার কে এস ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.png)
এ বিষয়ে নুর হোসেন বলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও রামগতি সড়কে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!