[ রাজধানী ]
কোরবানি দিতে গিয়ে আহত ৫৫ জন ঢামেকে
ফাইল ফটো
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানি দিতে গিয়ে ছুরিকাঘাতে ৫৫ জন আহত হয়েছেন। এরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এসে চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান বলেন, আহতরা সোমবার (১৭ জুন) বেলা সোয়া ১১টা পর্যন্ত সময়ে চিকিৎসা নিতে ঢামেকে আসেন।
তিনি বলেন, সবাইকে সেলাই ও চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আমরা এখনো কাউকে ভর্তি দিইনি। বেশিরভাগ কাটাছেঁড়ার রোগী।
.png)
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে আহত অবস্থায় ৫৫ জন জরুরি বিভাগে এসেছেন। আহতদের জরুরিভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!