মঙ্গলবার সকাল ৯টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১১৮টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১১তম।
ঈদের ছুটিতে রাজধানী ঢাকায় যানবাহন চলাচল কম। এর প্রভাব পড়েছে বায়ুতেও। গতকাল সোমবার পবিত্র ঈদুল আজহার দিনে সকাল ১০টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১১৭টি শহরের মধ্যে ঢাকা ছিল ১০ম। স্কোর ছিল ৯৭। বাতাসের এই মানও ‘মাঝারি বা গ্রহণযোগ্য মানের’।
.png)
আজ সকাল ৯টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার জাকার্তা। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৯৪। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে কঙ্গোর কিনশাসা ও উগান্ডার কাম্পালা। কিনশাসার স্কোর ১৯১। কাম্পালার ১৮০।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।