[ রাজধানী ]
দক্ষিণ সিটিতে এডিসের লার্ভা পাওয়ায় ১০ স্থাপনায় জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে নিয়মিত অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রোববার এডিস মশার লার্ভা পাওয়ায় ১০টি স্থাপনাকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ৭টি ভ্রাম্যমাণ আদালত।
এদিন কর্পোরেশনের যাত্রাবাড়ীর কোনাবাড়ি, জুরাইন বউ বাজার ও আশপাশ, ধানমন্ডি ১০/এ রোডের আশপাশ, পূর্ব মানিকনগর, নতুন রাস্তা পূর্ব ত্রিমোহনী, যাত্রাবাড়ীর কোনাবাড়ি, মান্ডার বড় পাড়া ও গ্রিন মডেল টাউন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযান প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের বলেন, আজকের অভিযানে সর্বমোট ৩৪৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে।
.png)
এসময় ১০টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১০ মামলায় সর্বমোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মুখপাত্র।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!