ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৫, ৯ জুলাই ২০২৪
ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি
ছবি: সংগৃহীত

গত শুক্রবার (৫ জুলাই) হয়েছিল বৃষ্টি। এরপর টানা ৩ দিন বৃষ্টি হয়নি রাজধানীতে। মঙ্গলবার দুপুরে বৃষ্টি নেমেছে। কমতে শুরু করেছে ভ্যাপসা গরম। বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে।

সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুর ১টা ৫৫ মিনিটে বাতাসের সঙ্গে শুরু হয় ঝুম বৃষ্টি। গত তিনদিন বৃষ্টি না থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তিতে ছিল নগরবাসী। হঠাৎ ঝুম বৃষ্টিতে গরম কিছুটা কমেছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমে বলেন, শুক্রবারের পর ঢাকায় ভারী বৃষ্টি হয়নি। সোমবার গুড়ি গুড়ি এক মিনিটের বৃষ্টি হয়েছে। যেটাকে আমরা সামান্য পরিমাণ বলি।

Advertisement

এদিকে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। ছাতা, রেইনকোট না থাকায় অনেকেই বৃষ্টিতে ভিজে ভিজে গন্ত্যব্যে যাচ্ছেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে কথা হয় পথচারী শোয়েবের সঙ্গে। তিনি বলেন, সকাল থেকে আকাশে তেমন মেঘ দেখিনি। তাই ছাতা নিয়েও বের হইনি। এখন হঠাৎ করে এই বৃষ্টিতে ভিজে গেছি।

মঙ্গলবার সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!