[ রাজধানী ]
যাত্রাবাড়ী থেকে যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থেকে বস্তাবন্দি অবস্থায় মো. নুরুন্নবী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে যাত্রাবাড়ী থানার পেছনের কাঁচাবাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম বিল্লাহ।
নিহত নুরুন্নবী কক্সবাজারের চকরিয়া থানার প্রহর ফান্ডা গ্রামের মৃত ইমাম শরীফের ছেলে।
.png)
এসআই ওয়াসিম বিল্লাহ বলেন, শুক্রবার দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ককশিটের বাক্সের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!