সোমবার বিকেল ৩টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
সরেজমিন দেখা গেছে, রাজধানীর ডিআইটি প্রজেক্ট এলাকায় অবস্থিত বাড্ডা থানার চতুর্দিক থেকেই স্থানীয় এলাকাবাসী ও আন্দোলনকারীরা ঘিরে রেখেছে। এমন পরিস্থিতিতে থানায় আটকে পড়া পুলিশ সদস্যরা কোনোদিকেই বের হতে পারছেন না। ফলে ভেতর থেকে ওসির নেতৃত্বে গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ। একই সঙ্গে আন্দোলনকারীরাও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ইটপাটকেল ছুড়ছে।
.png)
স্থানীয়রা বলছেন, বাড্ডা থানার পুলিশ এতদিন স্থানীয় এলাকাবাসীকে খুবই অত্যাচার নির্যাতন করেছে। এখন সরকার ক্ষমতা ছাড়লেও তারা মানুষের কাছে আত্মসমর্পণ করছে না বরং মানুষকে গুলি করছে।