ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৩:০৮, ৭ আগস্ট ২০২৪
রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে স্কুল-কলেজের শিক্ষার্থীরা
মিরপুর ১০ ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্ররা। ছবি: ডেইলি বাংলাদেশ

অনেকদিনের সহিংসতা ও রক্তক্ষয়ী সংগ্রামের পর হাসিনা সরকারের পদত্যাগ দেশবাসীকে নতুন এক স্বাধীনতার শান্তি দিচ্ছে। এমন সময় যখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তথা পুলিশরা নয় দফা দাবিতে যখন কর্মবিরতিতে রয়েছেন সে সময় রাজধানীসহ সারাদেশের পুলিশের কার্যাভার হাতে তুলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সরেজমিনে ঢাকার বেশ কয়েকটি সড়ক ঘুরে এমন অনন্য এক চিত্রের দেখা মিলে। এ সময় রাজধানীর খিলক্ষেতের সড়কে স্কুলের এক ছাত্রকে লাঠি হাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

এ সময় আশিকুর রহমান নামে এক ছাত্র ডেইলি বাংলাদেশ বলেন, দেশ আমাদের সবার, এ দেশের দায়িত্ব আপনাকে আমাকেই নিতে হবে। আজ এই দায়িত্ব আমি মন থেকে পালন করছি। আমি আমার দেশকে ভালোবাসি, নতুন করে একসঙ্গে এই দেশটাকে গড়তে চাই।

Advertisement

রাজধানীর বনানী, মহাখালীতেও একই চিত্র দেখা যায়। রাস্তায় আনসার ভিডিপির সদস্যরা থাকলেও তাদের সাহায্য করতে সড়কে আছেন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের কর্ম তৎপরতা সম্পর্কে আবুল মিয়া নামে এক পথচারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ছাত্রদের আত্মত্যাগ আমাদেরকে নতুন করে বাঁচার শক্তি জুগিয়েছে। তাদের এসব কাজ দেখলে সত্যি চোখে পানি চলে আসে। আমি তাদের সালাম জানাই।

শিক্ষার্থীদের আত্মত্যাগ ও সংগ্রাম দেশে এক আমূল পরিবর্তন এনে দিয়েছে। এতে করে প্রতিটি মানুষের মধ্যে নতুন করে দেশ নির্মাণের প্রেরণা সৃষ্টি হয়েছে আবারো। এ যেন এক উজ্জ্বল ইতিহাস প্রতিটি বাঙালির।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!