ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৭, ১৩ আগস্ট ২০২৪
এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম
ছবি- ডেইলি বাংলাদেশ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনীমের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘আমরা জাগ্রত ছাত্রজনতা’ নামের একটি প্ল্যাটফর্ম। 

মঙ্গলবার সবিচালয়ের পশ্চিম গেটের সামনে সমবেত হয়ে এ দাবি জানান।  

বক্তারা বলেন, বুধবার সকাল ১১টার মধ্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনীম পদত্যাগ না করলে আমরা জাগ্রত ছাত্রজনতা সচিবালয় ঘেরাও করবো। এছাড়াও আমরা অর্থ উপদেষ্টার কাছে তার বিচারের দাবিতে স্মরক লিপি প্রদান করবো।

Advertisement

তারা বলেন, এনবিআর চেয়ারম্যানের সহযোগিতায় দেশ থেকে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। তিনি নিজেও কয়েকটি বড় বড় কোম্পানিকে রাজস্ব সুবিধা দিয়ে, ভ্যাট ফাঁকিতে সহযোগিতা করে রাষ্ট্রের কোষাগারের ক্ষতি সাধন করেছেন। তিনি কর্মকর্তাদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তার কূকর্ম গোপন রাখতে বাধ্য করেছেন। বৈষম্য করে পদন্নোতি আটকে রেখেছেন।

এনবিআর চেয়ারম্যান বর্তমান প্রধান উপদেস্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে মিথ্যা রাজস্ব ফাঁকির মামলা করিয়েছেন। আমরা তার বিচার চাই, তাকে এনবিআর চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনা হোক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!