[ শিল্প ও সাহিত্য ]
শিশু একাডেমির মহাপরিচালকের পদত্যাগ
ছবি- সংগৃহীত
বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (ডিজি) আনজির লিটন পদত্যাগ করেছেন।
মঙ্গলবার দুপুরে ‘বৈষম্যবিরোধী কবি লেখক শিল্পী ডায়াসে’র আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দেওয়া ঐ চিঠিতে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে জানান আনজির লিটন।
.png)
এর আগে পদত্যাগের জন্য আনজির লিটনকে সোমবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে এ সময়ের মধ্যে পদত্যাগ না করায় আজ সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে পদযাত্রা ও শিশু অ্যাকাডেমির ঘেরাও কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী কবি লেখক শিল্পী ডায়াস।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৮ অক্টোবর শিশু একাডেমির মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন আনজির লিটন। দায়িত্ব নেয়ার দুই বছরের মধ্যেই আন্দোলনের জেরে পদত্যাগ করলেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অন্তর্বর্তীকালীন সরকার
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!