বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাজারীবাগ টালি অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর বাবা নুরুল ইসলাম একটি মসজিদে ইমামতি করেন। দুপুরে শিশু আব্দুল্লাহ বাসার সামনের রাস্তায় খেলছিল। এ সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়।
পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
.png)
শিশুর চাচা মো. ইব্রাহীম বলেন, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার শ্রীপুর গ্রামে। বর্তমানে হাজারীবাগ টালি অফিস এলাকায় তাদের বাসা।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাসেদ মুন্সি জানান, বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। প্রাইভেট কার এবং এর চালককে ধরার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।