ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মামার বিয়েতে এসে প্রাণ গেল ভাই-বোনের

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ১৫ আগস্ট ২০২৪
মামার বিয়েতে এসে প্রাণ গেল ভাই-বোনের
ফাইল ফটো

যশোরের কেশবপুরে মামার বিয়েতে দাওয়াত খেতে এসে পুকুরের পানিতে ডুবে আপন খালাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- সাতক্ষীরা সদর উপজেলার সোহাগ হোসেনের ছেলে শাকিল হোসেন (১০) ও কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের মামুন খানের মেয়ে মালিহা খাতুন (৮)। তারা দুজনই স্কুল শিক্ষার্থী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার হাসানপুর ইউনিয়নের ইউপি সদস্য আশরাফুজ্জামান।

Advertisement

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাসানপুর গ্রামের তবিবুর রহমানের বড় ছেলে সোহাগ হোসেনের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে শাকিল হোসেন ও মালিহা খাতুন বেড়াতে এসেছিল। সম্পর্কে তারা আপন খালাতো ভাই-বোন। দুপুরে সবার অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরে তারা গোসলে নামে। তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!