ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাইক থেকে ছিটকে সড়কেই নিথর বিশ্ববিদ্যালয় ছাত্র

কোটালীপাড়া ও গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ১০ আগস্ট ২০২৪
বাইক থেকে ছিটকে সড়কেই নিথর বিশ্ববিদ্যালয় ছাত্র
নিহত শুভ তালুকদার। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শুভ তালুকদার (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের মাঝিগাতি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শুভ তালুকদার কোটালীপাড়ার সেনারগাতি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, কোটালীপাড়া থেকে মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জ যাচ্ছিলেন শুভ। পথিমধ্যে মাঝিগাতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে সড়কে পড়েন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

গোপালগঞ্জ সদর থানার ওসি আনিসুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগও করেননি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!