শনিবার (১০ আগস্ট) দুপুরে থানাটির পুলিশি কার্যক্রম চালু করা হয়। এ সময় থানার ক্যাম্পাসে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ-উপমহাপরিদর্শক সোইয়ব রেজা আলম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন ও পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।
এর আগে, এদিন সকাল থেকে থানাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এনায়েতপুর থানা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
.png)
উল্লেখ্য, চলতি মাসের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে হামলায় নিহত হন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জসহ ১৩ জন পুলিশ সদস্য ও ২ জন আন্দোলকারী।