ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৯:৩১, ৯ আগস্ট ২০২৪
আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি
হাসপাতালে আহত পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন আইজিপি মো. ময়নুল ইসলাম। ছবি: সংগৃহীত

আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল গেছেন নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। 

শুক্রবার সকালে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান তিনি।

এ সময় আইজিপি আহতদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানের নির্দেশ দেন।

Advertisement

গত বুধবার আইজিপি হিসেবে দায়িত্ব নেন মো. ময়নুল ইসলাম। সদ্যবিদায়ী আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!