ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে একইদিনে তিন লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০১, ৩১ আগস্ট ২০২৪
রাজধানীতে একইদিনে তিন লাশ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর কদমতলী পাটেরব্যাগ এলাকার রাস্তা থেকে মাহবুব (২৫) নামে এক যুবকের এবং বনশ্রীর খাল থেকে মাহফুজুর রহমান বিপ্লব (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত মাহফুজুর রহমানের বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামে। তার বাবার নাম মৃত শামসুল আলম। ঈশ্বরগঞ্জে চায়না প্রজেক্টে কাজ করতেন তিনি, থাকতেন বনশ্রী জি ব্লকের ১ নম্বর রোডের একটি বাড়িতে।

Advertisement

ডেমরা রাজাখালী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব আলম বলেন, গত ২৯ আগস্ট সকাল থেকে মাহফুজুর নিখোঁজ ছিলেন। ৩০ আগস্ট রাতে খিলগাঁও থানায় তার স্ত্রী নুরজাহান মিল্কি নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন। শনিবার সকালে স্বজনরা খিলগাঁও থানাধীন বসুতি মা ও শিশু হাসপাতালের অপর পাশের খালে বাঁশের ব্রিজের নিচে পানিতে ভাসমান লাশ শনাক্ত করেন।

এছাড়া কদমতলীতে নিহত মাহবুবের (২৭) বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জালাকান্দি। তার বাবার নাম হাসান আলী। স্ত্রী আখি আক্তার ও ১ ছেলেকে নিয়ে থাকতেন যাত্রাবাড়ীর শনির আখড়ায়।

সুরতহাল প্রতিবেদনে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাহার হোসেন জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে মিনাবাগ এলাকার রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা দুষ্কৃতকারী তাকে জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অপরদিকে রাজধানীর কদমতলী মিনারবাগ এক নম্বর গলি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে মাহবুব (২৫) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

মাহবুবের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার জালাকান্দি গ্রামে। সে ঐ এলাকার হাসান আলীর ছেলে। বর্তমানে তিনি শনিরআখরা এলাকায় থাকতেন।

মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আজাহার হোসেন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমরা খবর পেয়ে কদমতলী থানার মিনারবাগ এলাকার এক নম্বর গলির ফারুকের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় মাহবুব নামে একজনকে দেখতে পাই। তিনি ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান। 

তিনি আরো বলেন, পরে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক এর মর্গে পাঠাই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: রাজধানী লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!