[ দেশজুড়ে ]
নিখোঁজের তিনদিন পর ডোবায় মিলল যুবকের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ায় নিখোঁজের তিনদিন পর আলতাফ (৪০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আলতাফ কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের দেড়ীপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মো. মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাই বদর উদ্দিন বলেন, তিনদিন ধরে নিখোঁজ ছিল আলতাফ। শুক্রবার এলাকাবাসী বাড়ির পাশের একটি ডোবায় তার লাশ ভাসতে দেখেন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে শনিবার সকালে লাশ উদ্ধার করে।
.png)
ওসি মো. মামুন রহমান বলেন, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!