ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাগলামি করে পুকুরে ঝাঁপ, পরে মিলল লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৮, ৩০ আগস্ট ২০২৪
পাগলামি করে পুকুরে ঝাঁপ, পরে মিলল লাশ
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানার পাশের পুকুর থেকে এক মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত হাবিবুর রহমান জেলার সদর উপজেলার নাটাই এলাকার শামসুল হকের ছেলে। তিনি জেলা শহরের পীরবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।

জানা যায়, হাবিবুর রহমান গত কিছুদিন ধরে পাগলের মতো আচার-ব্যবহার করে আসছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন করে প্রায়ই দা দিয়ে মানুষজনকে কোপাতে যেতেন। বৃহস্পতিবার রাতেও পাগলামি শুরু করেন। উলঙ্গ হয়ে বাড়ির পাশে দৌড়াদৌড়া করেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে দা হাতে উলঙ্গ হয়ে আবার ঘুরাঘুরি শুরু করেন হাবিবুর। তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির সবার জানালার থাই গ্লাস ভেঙে ফেলেন। পরে তিনি দৌড়াদৌড়ি শুরু করেন। এক পর্যায়ে তিনি বাড়ির ৪ তলার ছাদে উঠে পড়েন। পরে তার মা ও স্ত্রী তাকে বুঝিয়ে শান্ত করে বাড়ির ছাদ থেকে নামান।

Advertisement

পরে আবার সবার চোখ ফাঁকি দিয়ে থানার পাশে পুকুরে ঝাঁপিয়ে পড়েন তিনি। পুলিশ তাকে পুকুর থেকে উঠাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

ওসি পরিবারের বরাত দিয়ে আরো বলেন, বৃহস্পতিবার সারারাত ঘরের দরজা বন্ধ করে হাবিবুর ইয়াবা সেবন করেন। তিনি মাদকাসক্ত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!