বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ওই এলাকার মোবারক আলী মুহুরী বাড়ির প্রবাসী আলতাফ হোসেনের ছেলে।
সৈয়দপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের মাঝে খেলা করছিল দুই শিশু। ওই সময় আরাবিকে একটি সাপ কামড়ে দেয়। এরপর মাকে হাতে কামড় দেওয়ার অংশ দেখায় সে। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ফোজদারহাচ বিআইটিআইডি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)