[ দেশজুড়ে ]
আম বাগানে ঝুলছিল গৃহবধূর লাশ
ফাইল ছবি
দিনাজপুরের পার্বতীপুরে গলায় ওড়না পেঁচিয়ে সুমিতা রানী (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হামিদপুর ইউনিয়নের বালুয়াপড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সুমিতা রানী ওই গ্রামের ভানু চন্দ্র রায়ের স্ত্রী।
জানা গেছে, বিকেলের পর থেকে নিখোঁজ ছিলেন সুমিতা রানী। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে আম বাগানে গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে থাকতে দেখেন স্থানীয়। খবর পেয়ে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় তার লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর হারুন অর রশিদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!