ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে বাঁচাতে গিয়ে পানির স্রোতে ভেসে যান বাবা, ৭ দিন পর মিলল লাশ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ২৮ আগস্ট ২০২৪
মেয়েকে বাঁচাতে গিয়ে পানির স্রোতে ভেসে যান বাবা, ৭ দিন পর মিলল লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর পরশুরামে মেয়েকে বাঁচাতে গিয়ে বন্যার পানির স্রোতে ভেসে যাওয়ার সাতদিন পর সাহাব উদ্দিন (৭২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ফুলগাজীর পশ্চিম ঘনিয়ামোড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন স্বজনরা। পরে চিথলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা বদুবাড়ি এলাকায় তার দাফন সম্পন্ন হয়েছে। মৃত সাহাব উদ্দিন উত্তর ধনীকুন্ডা বদুবাড়ির বাসিন্দা।

জানা গেছে, গত ২১ আগস্ট বন্যাকবলিত মেয়েকে উদ্ধারে উপজেলার সলিয়া এলাকার উদ্দেশ্যে যান সাহাব উদ্দিন। পথে দারার ব্রিজ থেকে পানির তীব্র স্রোতে ভেসে যান তিনি। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সবশেষ গতকাল দুপুরের দিকে ফুলগাজীর পশ্চিম ঘনিয়ামোড়া এলাকায় মাছ ধরতে আসা লোকজন তার লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে স্বজনরা গিয়ে লাশটি উদ্ধার করেন।

Advertisement

মৃতের ছেলে সরোয়ার হোসেন তৌকির বলেন, ‘আমার ছোট বোনকে উদ্ধারের জন্য বের হয়ে বাবা পানির স্রোতে ভেসে যান। কোথাও বাবার সন্ধান পাইনি। গতকাল ফুলগাজীর পশ্চিম ঘনিয়ামোড়া এলাকা থেকে বাবার লাশ উদ্ধার করি। এভাবে বাবাকে হারাতে হবে কখনো ভাবিনি।’

ফুলগাজী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, মৃত সাহাব উদ্দিনের লাশ উদ্ধারের পর পরিবারের লোকজন বাড়ি নিয়ে গেছেন। পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!