ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]
সোহরাওয়ার্দী হাসপাতাল

চিকিৎসকদের মারধর, হামলাকারীদের তুলে দেওয়া হলো সেনাবাহিনীর হাতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৯, ১ সেপ্টেম্বর ২০২৪
চিকিৎসকদের মারধর, হামলাকারীদের তুলে দেওয়া হলো সেনাবাহিনীর হাতে
ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একাধিক চিকিৎসকের ওপর হামলা চালিয়ে মারধর করেছে দুষ্কৃতকারীরা। পরে পুলিশ ও চিকিৎসকদের উপস্থিতিতে হামলাকারীদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। 

রোববার এ দুর্ঘটনা ঘটে। সোহরাওয়ার্দী মেডিকেলের একাধিক চিকিৎসক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইন্টার্ন চিকিৎসক রাকিব বলেন, মাল্টি অর্গ্যান ফেইলিওর একজন রোগী আইসিইউতে ভর্তি ছিলেন। তার অ্যাজমার সমস্যা ছিল। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে, যা ক্লিনিক্যালি আমাদের চিকিৎসকরা প্রুভ করেছেন। তার মৃত্যুর পর কয়েকজন ব্যক্তি চিকিৎসকদের ওপর হামলা করে।

Advertisement

তিনি আরো বলেন, পুলিশ ও চিকিৎসকদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর হামলাকারীদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটি গোষ্ঠী এ হামলা চালিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!