[ জাতীয় ]
আন্দোলনে আহত কতজন ছাত্র চিকিৎসা নিচ্ছে, জানালো সেনাবাহিনী
ফাইল ফটো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে দেশের সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছে ৫১০ জন ছাত্র। তাদের মধ্যে ২৬৪ জন প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এছাড়া ২৪৬ জন এখনো চিকিৎসাধীন।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ আগস্ট থেকে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে সিএমএইচ সমূহে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনী। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সর্বমোট ৫১০ জন ছাত্র চিকিৎসার জন্য ঢাকাসহ দেশের অন্যান্য সিএমএইচে আসে। তাদের মধ্যে ২৪৬ জন এখনো চিকিৎসাধীন এবং বাকি ২৬৪ জন ছাত্র চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
.png)
এতে আরো বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত সুস্থ করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। এছাড়া দেশব্যাপী আহত ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সেনাবাহিনী সদা তৎপর।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!