ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

৮০০ জন শহিদের নাম পাওয়া গেছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৫, ৪ সেপ্টেম্বর ২০২৪
৮০০ জন শহিদের নাম পাওয়া গেছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। নাম না জানা অনেকে শহিদ হয়েছেন। তাদের খুঁজে বের করা হচ্ছে। দেশ তাদের মনে রাখবে।

বুধবার রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত কলেজশিক্ষার্থী শফিক উদ্দিন আহমেদ আহনাফের পরিবারের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। শহিদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি।

Advertisement

তিনি আরো বলেন, শিগগিরই সব শহিদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য।

আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজখবর নেন তথ্য উপদেষ্টা এবং যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। এ সময় আহনাফের মা, বাবা, দুই ভাই ও খালা উপস্থিত ছিলেন।

শহিদ শফিক উদ্দিন আহমেদ আহনাফ বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১০ এ পুলিশের গুলিতে নিহত হন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!