[ জাতীয় ]
আলজাজিরাকে দেওয়া সাক্ষাতকারে তথ্য উপদেষ্টা
বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম
অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল কিন্তু সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে সেনাবাহিনী তাদের ভূমিকা পালন করেছে এবং দেশপ্রেম দেখিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আরবি ভার্সনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেছেন।
নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সেনা সমর্থিত শাসন জনগণের স্বার্থে সঙ্গতিপূর্ণ ছিল না। আমরা ২০০৭ সালের ১১ জানুয়ারি সরকার গঠনকে সমর্থন দিতে চাই না। সে সময় পর্দার পেছন থেকে সরকারকে নিয়ন্ত্রণ করেছিল সেনাবাহিনী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক জোর দিয়ে বলেছেন, আমরা যেকোনো ধরনের সামরিক সহায়তা বা সামরিক শাসন প্রত্যাখ্যান করেছি।
উপদেষ্টা বলেন, আমাদের প্রত্যাশা সেনাবাহিনী দেশ ও জনগণের সেবা করবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের সময়সীমা এখনো নির্ধারণ হয়নি এবং আমরা স্পষ্ট করে দিয়েছি যে সরকার পুনর্গঠনের কাজগুলোর উপর সময়সূচী নির্ভর করবে।
সূত্র: আলজাজিরা আরবি
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অন্তর্বর্তীকালীন সরকার
লিংক সফলভাবে কপি হয়েছে!